চাকরির বর্ণনা : প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (OCEI Job Circular 2026
) প্রকাশিত হয়েছে। OCEI পদের নিয়োগটি তাদের www.ocei.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর টিতে ০৭ টি পদে মােট ১১ জন লােক নিয়ােগ দেওয়া হবে। OCEI চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন, যা শুরু হবে ০১ মার্চ ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে।
এই পোস্টে আমরা প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর সব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এখানে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণের ধাপ, নিয়োগ পরীক্ষার তথ্য, পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। তাহলে চলুন Office of the Chief Electric Inspector(OCEI) Job Circular 2026 সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
Office of the Chief Electric Inspector(OCEI) Job Circular 2026
আপনি কি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর পদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানতে চান? যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে এসেছেন। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর পদের চাকরির খবর প্রকাশ করা হয়ে থাকে। আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী একজন যোগ্য প্রার্থী হন, তাহলে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে আপনি প্রতিদিনের নতুন চাকরির খবর, নিয়োগ পরীক্ষার সময়সূচি, পরীক্ষার ফলাফলসহ চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব আপডেট একসাথে পেয়ে যাবেন। সর্বশেষ চাকরির খবর ও আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন: Alo Ghor
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর পদে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং |
| পদ ক্যাটাগরি: | ০৭ টি |
| পদের সংখ্যা: | ১১ জন |
| বয়সসীমা: | ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.ocei.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০১ মার্চ ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা |
| আবেদনের শেষ তারিখ: | ৩১ মার্চ ২০২৬ ইং বিকেল ০৫:০০ ঘটিকা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| আবেদনের ঠিকানা: | http://ocei.teletalk.com.bd |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক ইত্তেফাকে |
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। এই দপ্তরের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা এবং বিভিন্ন উচ্চ ও মধ্যম ভোল্টেজের নতুন বৈদ্যুতিক উপকেন্দ্র ও স্থাপনা পরিদর্শন করা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট স্থাপনায় বিদ্যুৎ সংযোগ প্রদানের অনুমোদনও এই দপ্তর থেকে প্রদান করা হয়।
বর্তমান সময়ে সরকারি চাকরির মধ্যে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (OCEI)-এর চাকরি একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত হয়। এই প্রতিষ্ঠানে চাকরি করার মাধ্যমে একজন ব্যক্তি স্থায়ী ও নিরাপদ কর্মজীবনের পাশাপাশি নিজের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে পারেন।
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সর্বশেষ চাকরির খবর আমরা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। পাশাপাশি প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়। এই পোস্টে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর চাকরির বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
নিচে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (OCEI) নিয়োগ বিজ্ঞপ্তি–তে উল্লেখিত শূন্যপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তুলে ধরা হলো—
১। পদের নাম: অফিস সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য যোগ্যতা:
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্স (MS Word, MS Excel, MS PowerPoint ও Word Processing)।
- কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
- মাসিক বেতন: জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড–১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)।
২। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৩ (তিন) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
- টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
- মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)।
৩। পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
- ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
- মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)।
৪। পদের নাম: হিসাব সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য যোগ্যতা:
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি MS Word, MS Excel, MS PowerPoint এবং Word Processing কোর্স সম্পন্ন করতে হবে।
- মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)।
৫। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
- সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
- মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)।
৬। পদের নাম: সহকারী স্টোর কিপার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য যোগ্যতা:
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি MS Word, MS Excel, MS PowerPoint ও Word Processing কোর্স সম্পন্ন করতে হবে।
- মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)।
৭। পদের নাম: অফিস সহায়ক
মাসিক বেতন: গ্রেড–২০ (৮,২৫০ – ২০,০১০ টাকা)।
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (OCEI) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (OCEI) নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে কর্তৃপক্ষ নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
এর জন্য প্রার্থীদের https://ocei.teletalk.com.bd ওয়েবসাইটে ভিজিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন পেজে প্রবেশ করা যাবে।
আবেদন শুরুর তারিখ: ০১ মার্চ ২০২৬, সকাল ১০:০০টা
আবেদন শেষের তারিখ: ৩১ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০টা
নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় পার হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :



প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নতুন জব সার্কুলার
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে আমরা প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (OCEI) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল ইমেজ এবং পিডিএফ ফাইল যুক্ত করেছি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, তারা নিচে দেওয়া অপশন থেকে সহজেই ইমেজ অথবা পিডিএফ ফাইল সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতি
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (OCEI) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট http://ocei.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন করার প্রক্রিয়া দেওয়া হলো—
অনলাইনে আবেদন করার ধাপ
- প্রথমে http://ocei.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর “Application Form” অপশনে ক্লিক করুন।
- বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের মধ্য থেকে আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- তারপর “Next” বাটনে ক্লিক করুন।
- আপনি যদি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হন তাহলে “Yes”, অন্যথায় “No” নির্বাচন করুন।
- এরপর OCEI চাকরির আবেদন ফরম আপনার সামনে প্রদর্শিত হবে।
- প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য Next বাটনে ক্লিক করুন।
- আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি (300×300 পিক্সেল) এবং স্বাক্ষরের ছবি (300×80 পিক্সেল) আপলোড করুন।
- ফরম পূরণ শেষে সব তথ্য ভালোভাবে যাচাই করে Submit বাটনে ক্লিক করুন।
- আবেদন সফলভাবে সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন, যা ভবিষ্যতে প্রয়োজন হবে।
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রার্থী একটি Applicant’s Copy পাবেন, যেখানে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
প্রার্থীরা যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
- ক্রমিক ০১–০৬ নং পদের জন্য আবেদন ফি: ১১২ টাকা
- ক্রমিক ০৭ নং পদের জন্য আবেদন ফি: ৫৬ টাকা
SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধের নিয়ম
প্রথম SMS:
OCEI User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহরণ:OCEI ABCDEF
দ্বিতীয় SMS:
OCEI Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহরণ:OCEI Yes 12345678
প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ একটি PIN নম্বর দেওয়া হবে। দ্বিতীয় SMS পাঠানোর সময় সেই PIN ব্যবহার করতে হবে।
দ্বিতীয় SMS সফলভাবে পাঠানোর পর প্রার্থী একটি Password পাবেন। এই User ID এবং Password ভবিষ্যতে Admit Card Download করার জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – যোগাযোগের তথ্য
প্রতিষ্ঠানের নাম: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (Office of the Chief Electric Inspector – OCEI)
📞 মোবাইল নম্বর:
- ০১৭১১-৯৮৫৭৬৭ (পরিচালক / লাইসেন্সিং বোর্ড সংক্রান্ত তথ্যের জন্য)
- ০১৭৪০-৯১৮৬৯৫ (সহকারী বিদ্যুৎ পরিদর্শক)
📧 ই-মেইল ঠিকানা:
📍 কর্তৃপক্ষের ঠিকানা: ২৫, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ।
🌐 অফিসিয়াল ওয়েবসাইট: 👉 www.ocei.gov.bd
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর জব সার্কুলার ২০২৬
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে ১৯৯৮ সালে বিদ্যুৎ বিভাগ প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে বিভাগটি বিদ্যুৎখাতে একটি নবায়ন নীতি প্রণয়ন করে। ২০১৮ সালে বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে মিলিতভাবে বাজেটের ৫% বরাদ্দ গ্রহণ করে।২০১৯ সালের ২ জুন বিদ্যুৎ বিভাগ বেক্সিমকোর সাথে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয়। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)


