চাকরির বর্ণনা : নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (VATAII Job Circular 2026) প্রকাশিত হয়েছে। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.vatintelligence.gov.bd এবং দৈনিক সংবাদপত্রে ১০ মার্চ ২০২৬ ইং তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই VATAII Job Circular 2026 এ মোট ৭টি পদে ২০ জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ মার্চ ২০২৬ ইং সকাল ১০:০০টা থেকে।
এই পোস্টে আমরা VATAII নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষার তথ্য, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন Audit, Intelligence & Investigation Directorate (VATAII) Job Circular 2026 সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
Audit, Intelligence & Investigation Directorate (VATAII) Job Circular 2026
আপনি কি VATAII চাকরির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নতুন চাকরির খবর প্রকাশ করা হয়।আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী একজন যোগ্য প্রার্থী হন, তাহলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে পারবেন।
সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার সময়সূচি এবং ফলাফল জানতে নিয়মিত ভিজিট করুন:Alo Ghor
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে VATAIIপদে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (VATAII) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১০ মার্চ ২০২৬ ইং |
| পদ ক্যাটাগরি: | ৭টি |
| পদের সংখ্যা: | ২০ জন |
| বয়সসীমা: | ১৮ – ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | https://www.vatintelligence.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১১ মার্চ ২০২৬ ইং |
| আবেদনের শেষ তারিখ: | ০৮ এপ্রিল ২০২৬ ইং |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| আবেদনের ঠিকানা: | https://vataii.teletalk.com.bd |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক আমার দেশ |
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (Audit, Intelligence and Investigation Directorate) বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত মূল্য সংযোজন কর (VAT) সংক্রান্ত নিরীক্ষা, তদন্ত এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সর্বশেষ চাকরির খবর আমরা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। পাশাপাশি প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়। এই পোস্টে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি VATAII চাকরির বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
নিচে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি–তে উল্লেখিত শূন্যপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তুলে ধরা হলো—
১। পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ।
- কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
- কম্পিউটারে Word Processing ও ই-মেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:
গ্রেড–১৩ অনুযায়ী ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
২। পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
- Word Processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন:
গ্রেড–১৪ অনুযায়ী ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
৩। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ।
- কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
- Word Processing ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন:
গ্রেড–১৪ অনুযায়ী ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
- Word Processing ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন:
গ্রেড–১৬ অনুযায়ী ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
৫। পদের নাম: গাড়িচালক
পদের সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা:
- বৈধ হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- কমপক্ষে ০৩ (তিন) বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:
গ্রেড–১৬ অনুযায়ী ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
৬। পদের নাম: সিপাই
পদের সংখ্যা: ১১ টি
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি।
- বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩০–৩২ ইঞ্চি।
মাসিক বেতন:
গ্রেড–১৭ অনুযায়ী ৯,০০০ – ২১,৮০০ টাকা।
৭। পদের নাম: ফটোকপি অপারেটর
পদের সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা:
- ফটোকপি মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন:
গ্রেড–১৯ অনুযায়ী ৮,৮০০ – ২১,০১০ টাকা।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্য প্রার্থীদের কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট https://vataii.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচে দেওয়া আবেদন করুন বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন পেজে প্রবেশ করা যাবে।
আবেদন শুরু: ১১ মার্চ ২০২৬ ইং
আবেদন শেষ: ০৮ এপ্রিল ২০২৬ ইং
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :





নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নতুন জব সার্কুলার
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে আমরা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (VATAII) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল ইমেজ এবং পিডিএফ ফাইল যুক্ত করেছি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, তারা নিচে দেওয়া অপশন থেকে সহজেই ইমেজ অথবা পিডিএফ ফাইল সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
ভ্যাট গোয়েন্দা নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (VATAII) এর চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত http://vataii.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে ধাপে ধাপে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরা হলো—
অনলাইনে আবেদন করার ধাপসমূহ
১। প্রথমে http://vataii.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২। এরপর “Application Form” অপশনে ক্লিক করুন।
৩। আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটি নির্বাচন করুন।
৪। তারপর “Next” বাটনে ক্লিক করুন।
৫। আপনি যদি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, অন্যথায় “No” নির্বাচন করুন।
৬। এরপর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনলাইন আবেদন ফরমটি আপনার সামনে প্রদর্শিত হবে।
৭। আবেদন ফরমে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং পরবর্তী ধাপে যেতে “Next” বাটনে ক্লিক করুন।
৮। আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষরের ছবি (300×80 px) আপলোড করুন।
৯। ফরম পূরণ সম্পন্ন হলে তথ্যগুলো ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
১০। আবেদন সফলভাবে সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট করে সংরক্ষণ করুন।
ভ্যাট গোয়েন্দা নিয়োগে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতিঃ
অনলাইনে আবেদন ফরম সফলভাবে জমা দেওয়ার পর Applicant’s Copy তে একটি User ID প্রদান করা হবে। এই User ID ব্যবহার করে Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি
- ক্রমিক ০১–০৫ নং পদের জন্য আবেদন ফি: ১১২ টাকা
- ক্রমিক ০৬–০৭ নং পদের জন্য আবেদন ফি: ৫৬ টাকা
আবেদন ফি জমা দিতে Teletalk Pre-paid SIM থেকে নিচের পদ্ধতিতে ২টি SMS পাঠাতে হবে।
১ম SMS
VATAII User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণঃ
VATAII DEFABC
Send to 16222
২য় SMS
VATAII Yes PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণঃ
VATAII YES 12345678
Send to 16222
দ্বিতীয় SMS সফলভাবে পাঠানোর পর ফিরতি SMS এ একটি Password প্রদান করা হবে। এই User ID এবং Password সংরক্ষণ করে রাখতে হবে, কারণ পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে এগুলো প্রয়োজন হবে।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্য
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগে আবেদন করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন।
📞 মোবাইল নম্বর:
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নম্বর অনুযায়ী যোগাযোগ করতে হবে।
📧 ই-মেইল ঠিকানা:
[email protected]
📍 কর্তৃপক্ষের ঠিকানা:
সেগুনবাগিচা, ঢাকা, বাংলাদেশ
🌐 অফিসিয়াল ওয়েবসাইট:
👉 https://www.vatintelligence.gov.bd
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব সার্কুলার ২০২৬
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ ভ্যাট অডিট, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর হল জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত গোয়েন্দা সংস্থা যা মূল্য সংযোজন কর জালিয়াতির তদন্তের জন্য দায়ী। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল হল অধিদপ্তরের সহযোগী সংস্থা। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)


