চাকরির বর্ণনা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ( DNC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ০৯ মার্চ ২০২৬ তারিখে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dnc.gov.bd এবং বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবারের বিজ্ঞপ্তিতে ১৪টি পদে মোট ৬৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া ১২ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।
এই পোস্টে আমরা Department of Narcotics Control (DNC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর সব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এখানে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণের ধাপ, নিয়োগ পরীক্ষার তথ্য, পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। তাহলে চলুন Department of Narcotics Control (DNC) Job Circular 2026 সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
Department of Narcotics Control (DNC) Job Circular 2026
আপনি কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানতে চান? যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে এসেছেন। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) পদের চাকরির খবর প্রকাশ করা হয়ে থাকে। আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী একজন যোগ্য প্রার্থী হন, তাহলে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে আপনি প্রতিদিনের নতুন চাকরির খবর, নিয়োগ পরীক্ষার সময়সূচি, পরীক্ষার ফলাফলসহ চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব আপডেট একসাথে পেয়ে যাবেন। সর্বশেষ চাকরির খবর ও আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন: Alo Ghor
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ০৯ মার্চ ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ১৪ টি |
| পদের সংখ্যা: | ৬৮ জন |
| বয়সসীমা: | ০১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ পদ অনুযায়ী। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.dnc.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ১২ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ: | ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| আবেদনের ঠিকানা: | http://dnc.teletalk.com.bd |
| নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। বর্তমানে সরকারি চাকরির মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরি বেশ জনপ্রিয় ও আকর্ষণীয়। এখানে চাকরি করার মাধ্যমে একজন ব্যক্তি তার কর্মজীবনে স্থায়িত্ব ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় অধিদপ্তরটি আবারও তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dnc.gov.bd এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ ২০২৬ সার্কুলার
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সর্বশেষ চাকরির খবর আমরা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। পাশাপাশি প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়। এই পোস্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
নিচে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ বিজ্ঞপ্তি–তে উল্লেখিত শূন্যপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তুলে ধরা হলো—
১। পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সরকার স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা।
মাসিক বেতন: গ্রেড–১১ (১২,৫০০–৩০,২৩০ টাকা)।
২। পদের নাম: ফার্মাসিস্ট
পদ সংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সরকার স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা।
মাসিক বেতন: গ্রেড–১১ (১২,৫০০–৩০,২৩০ টাকা)।
৩। পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষা বিষয়সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: গ্রেড–১১ (১২,৫০০–৩০,২৩০ টাকা)।
৪। পদের নাম: ল্যাব সহকারী
পদ সংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)।
৫। পদের নাম: ডায়েটিশিয়ান
পদ সংখ্যা: ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)।
৬। পদের নাম: ভোকেশনাল ইনস্ট্রাক্টর
পদ সংখ্যা: ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: গ্রেড–১৫ (৯,৭০০–২৩,৪৯০ টাকা)।
৭। পদের নাম: ইসিজি টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ইসিজি বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
৮। পদের নাম: লিনেন কিপার
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
৯। পদের নাম: টিকেট ক্লার্ক
পদ সংখ্যা: ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
১০। পদের নাম: রেন্ট কালেক্টর
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
১১। পদের নাম: সহকারী স্টোর অ্যাসিস্টেন্ট / স্টোর কিপার
পদ সংখ্যা: ০৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
১২। পদের নাম: ওয়ার্ড মাস্টার
পদ সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
১৩। পদের নাম: রেকর্ড কিপার
পদ সংখ্যা: ০৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
১৪। পদের নাম: ল্যাব এটেনডেন্ট
পদ সংখ্যা: ০৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: গ্রেড–২০ (৮,২৫০–২০,০১০ টাকা)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্য প্রার্থীদের কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট http://dnc.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচে দেওয়া আবেদন করুন বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন পেজে প্রবেশ করা যাবে।
আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদন শেষ: ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন জব সার্কুলার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল ইমেজ এবং পিডিএফ ফাইল যুক্ত করেছি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, তারা নিচে দেওয়া অপশন থেকে সহজেই ইমেজ অথবা পিডিএফ ফাইল সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীরা নির্ধারিত http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন করার ধাপগুলো নিচে উল্লেখ করা হলো—
- প্রথমে http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর “Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটি নির্বাচন করুন।
- এরপর “Next” বাটনে ক্লিক করুন।
- আপনি যদি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হন তাহলে “Yes” নির্বাচন করুন, অন্যথায় “No” নির্বাচন করুন।
- এরপর ডিএনসি চাকরির আবেদন ফরমটি প্রদর্শিত হবে।
- ফরমে প্রয়োজনীয় ও সঠিক তথ্য প্রদান করে পূরণ করুন এবং পরবর্তী ধাপে যেতে “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করুন।
- ফরম পূরণ শেষ হলে সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
- আবেদন সফলভাবে সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য।
বিশেষ নির্দেশনা:
আবেদনের সময় একটি রঙিন ছবি ও একটি স্বাক্ষরের ছবি প্রয়োজন হবে।
- ছবির মাপ: ৩০০ × ৩০০ পিক্সেল
- স্বাক্ষরের মাপ: ৩০০ × ৮০ পিক্সেল
- ছবির সর্বোচ্চ সাইজ: ১০০ KB
- স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ: ৬০ KB
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীকে Applicant’s Copy প্রদান করা হবে, যেখানে একটি User ID থাকবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে দুটি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করা যাবে।
আবেদন ফি:
- ক্রমিক ০১–০৩ নং পদ: ১৬৮ টাকা
- ক্রমিক ০৪–১৩ নং পদ: ১১২ টাকা
- ক্রমিক ১৪ নং পদ: ৫৬ টাকা
SMS করার নিয়মঃ
১ম SMS:
DNC User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:DNC ABCDEFGH → Send to 16222
এরপর ফিরতি SMS এ একটি PIN নম্বর প্রদান করা হবে।
২য় SMS:DNC YES PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:DNC YES 12345678 → Send to 16222
দ্বিতীয় SMS সফলভাবে পাঠানোর পর একটি Password পাওয়া যাবে। এই Password এবং User ID সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে এগুলো প্রয়োজন হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগের SMS পুনরুদ্ধার পদ্ধতি
যেসব প্রার্থী User ID বা PIN হারিয়ে ফেলেন, তারা Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে নিচের পদ্ধতিতে তা পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে:DNC Help User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:DNC Help ABCDEFGH → Send to 16222
PIN নম্বর জানা থাকলে:DNC Help PIN PIN Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:DNC Help PIN 12345678 → Send to 16222
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্য
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগে আবেদন করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন।
- প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
- মোবাইল নাম্বার: ১২১
- ই-মেইল: [email protected]
- ঠিকানা: www.facebook.com/alljobsbdTeletalk
- অফিসিয়াল ওয়েবসাইট: www.dnc.gov.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জব সার্কুলার ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) সংক্ষিপ্ত পরিচিতিঃ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালেয়র অধীন একটি অধিদপ্তর। দেশে অবৈধ মাদকের প্রবাহ রোধ, ঔষধ ও অন্যান্য শিল্পে ব্যবহার্য বৈধ মাদকের শুল্ক আদায় সাপেক্ষে আমদানি, পরিবহন ও ব্যবহার নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের সঠিক পরীক্ষণ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরোধ কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড় কর্ম-সম্পর্ক তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অধিদপ্তেরর প্রধান দায়িত্ব। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)


